
বিশেষ প্রতিনিধি:
কে এই মিলল মাহমুদ, যে কি না নিজেকে কখনো সাংবাদিক, ঠিকাদার, সম্পাদক হিসাবে একাধিক পরিচয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দাপিয়ে বেড়ান।
অনুসন্ধানে জানা যায়, এই মিলন মাহমুদ বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন আওয়ামী মন্ত্রী, এমপির দাপট দেখাতেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। তবে তিনি আছেন সুনামধন্য একটি টিভি চ্যানেলের প্রডিউসার হিসেবে। ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে তার মালিকানাধীন এম এম এন্টারপ্রাইজের নামে দরপত্রের যোগ্যতার শর্ত পূরণ না করেই এবং ভূয়া অভিজ্ঞতার সনদ দিয়ে বাগিয়ে নিয়েছে ৫.কোটি ৩৪ লক্ষেরও বেশি টাকার সরকারি কাজ।
অনুসন্ধানে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে সমগ্র দেশে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় কক্সবাজারের পেকুয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকার তার প্রতিষ্ঠান জয়েন্ট ভেনচারে এই কাজের ওয়ার্কঅর্ডার পায়। এই কাজ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুয়া কাগজপত্র বা জাল সনদ দেখিয়ে সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজ নেওয়া বা করা বাংলাদেশের প্রচলিত আইনে একটি গুরুতর ন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে বিরুদ্ধে মূলত দুটি ভিন্ন আইনি কাঠামোয় শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং বাংলাদেশ দন্ডবিধি অনুযায়ী। (Penal Code,, ১৮৬০ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও বিধিমালা, ২০০৮ (প্রশাসনিক ও আর্থিক শাস্তি)।
এম এম এন্টারপ্রাইজ জেভিকে দেওয়া ওয়ার্কঅর্ডারের কপি
সরকারি ক্রয় বা দরপত্র প্রক্রিয়ায় ভুয়া অভিজ্ঞতা সনদ, জাল পে-অর্ডার বা মিথ্যা তথ্য দেওয়াকে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৪ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (PPR), ২০০৮-এর ১২৭ বিধি অনুযায়ী ‘প্রতারণামূলক কাজ’ (Fraudulent Practice) হিসেবে গণ্য করা হয়।
বিশেষ সুত্রে জানা গেছে, সরবরাহ করা দরপত্রের TDS অনুযায়ী, সাধারণ নির্মাণ অভিজ্ঞতার শর্ত প্রত্যেক অংশীদারকে পৃথকভাবে পূরণ করতে হবে। ফলে প্রধান অংশীদারের অভিজ্ঞতা দিয়ে অন্য অংশীদারের অভিজ্ঞতার ঘাটতি পূরণের সুযোগ নেই।
দরপত্র নম্বর ১১৪১৮৪৮, প্যাকেজ PSWSC-৫৫৮৬-এর TDS-এর ১৫.১ ধারায় প্রধান ঠিকাদার, উপঠিকাদার অথবা ব্যবস্থাপনা ঠিকাদার হিসেবে ন্যূনতম পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অভিজ্ঞতার সময় গণনার ভিত্তি পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে। যৌথ উদ্যোগের যোগ্যতাসংক্রান্ত ছকে ITT-১৫.১(ধ)-এর বিপরীতে উল্লেখ রয়েছে, সাধারণ অভিজ্ঞতার ক্ষেত্রে যোগফল প্রযোজ্য নয়। প্রধান অংশীদারকে TDS-এর শর্ত পূরণ করতে হবে এবং অন্য অংশীদারকেও একই শর্ত পূরণ করতে হবে। ১৯.২ ধারায় এসব যোগ্যতা পূরণে ব্যর্থ হলে যৌথ উদ্যোগের দরপত্র প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে। কালোতালিকাভুক্ত বা অযোগ্য ঘোষণা (Debarment) অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (BPPA)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
দরপত্র বা চুক্তি বাতিল: দরপত্র মূল্যায়ন পর্যায়ে ধরা পড়লে দরপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। কাজ পাওয়ার পর বা চলমান অবস্থায় জালিয়াতি প্রমাণিত হলে কার্যাদেশ ও চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।
জামানত বাজেয়াপ্তকরণ: ঠিকাদারের জমা দেওয়া দরপত্র জামানত (Tender Security) বা কার্যসম্পাদন জামানত (Performance Security) সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি সরকারের কোনো আর্থিক ক্ষতি হলে তা সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে আদায় করার বিধান রয়েছে।
বাংলাদেশ দন্ডবিধি, ১৮৬০ (ফৌজদারি মামলা ও কারাদন্ড)
প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি ভুয়া কাগজপত্র তৈরি ও ব্যবহারের জন্য ফৌজদারি আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়। দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী প্রযোজ্য প্রধান ধারা ও শাস্তিসমূহ কি হতে পারে?
ধারা ৪২০ (প্রতারণা ও সম্পত্তি বা অর্থ আদায়)। ভুয়া তথ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানকে প্রতারিত করে কার্যাদেশ বা বিল নেওয়ার অপরাধে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদন্ড এবং অর্থদন্ড হতে পারে।
এম এম এন্টারপ্রাইজ এর ট্রেড লাইসেন্স এর অনুলিপি
এদিকে অভিযোগকারী দাবি করেছেন, এম এম এন্টারপ্রাইজের প্রয়োজনীয় পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা ছিল না।
সরবরাহকৃত চুক্তি-পুরস্কারসংক্রান্ত তথ্যে ঠিকাদারের নাম “ÒM M
Enterprise JV”। চুক্তিমূল্য ৫ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা উল্লেখ করা আছে। এতে এম এম এন্টারপ্রাইজের অংশ ৪৯ শতাংশ এবং Monir Engineering And Construction Ltd.-এর অংশ ৫১ শতাংশ দেখানো হয়েছে।
এম এম এ্টারপ্রাইজের মালিক মিলন মাহমুদের বিরুদ্ধে বিশেষ সুত্রে জানা যায়, তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ডিপিএইচইর কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন এবং নেতিবাচক বা মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করেন। কাজ অসমাপ্ত থাকা অবস্থায় বিল ছাড়ের জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তিনি বিলাস বহুল গাড়িতে চড়েন এবং গাড়ির সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন অফিস আদালত। গণমাধ্যমের প্রভাব খাটিয়ে তিনি প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীকে ভয় দেখান বলেও অভিযোগ করা হয়েছে।
তিনি ৫ কোটি টাকার বেশি মূল্যের কাজ পেয়েছেন এবং কাজ শেষ না করেই বিল আদায়ের জন্য চাপ দেন। অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাধারণ কর্মকর্তা ও ঠিকাদারেরা সীমাহীন ভোগান্তিতে পড়তে পারে এবং সরকারি টাকা আত্মসাৎ বা গচ্চা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আলোচ্য ৫ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্পে এম এম এন্টারপ্রাইজের পাঁচ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা কোন নথির ভিত্তিতে গ্রহণ করা হয়েছে, তা ডিপিএইচই কর্তৃপক্ষের স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। তারা আরও বলেন,
সরকারি অর্থ আত্মসাৎ বা সরকারি কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঠিকাদারি কাজ ও বিল উত্তোলনের ঘটনা ঘটলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী দুদক সরাসরি তদন্ত ও মামলা দায়ের করতে পারে। এক্ষেত্রে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসব অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করা হচ্ছে। কোনো কর্মকর্তা যদি কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয় বা কোনো ব্যক্তিকে প্রশ্রয় দিয়ে থাকেন, সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন আছে বলে অভিযোগ উল্লেখ করা হয়। এই সব অনিয়ম দুর্নীতির বিষয় জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বলেন মিলন মাহমুদ অনেক ক্ষমতাধর। তার ব্যাপারে কিছুই বলতে নারাজ।
তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বিগত আওয়ামী সরকারের সময় মিলন মাহমুদ অনেক ক্ষমতা খাটিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন। গত ২০২৫ সালে বিশাল অংকের কাজ নিয়েছে যা কাজ শেষ না করেই বিল উঠাতে চাপ সৃষ্টি করছেন বলে জানান।
এদিকে এই সব অনিয়ম দূর্নীতি বিষয় জানতে ইঞ্জিনিয়ার ইবনে মেয়াজ প্রমানিক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই। সে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)